Tuesday, February 9, 2016

মেসির অসুস্থতার গুজবে বিরক্ত বার্সেলোনা

লিওলেন মেসির কিডনিতে ফের পাথর ধারা পড়েছে বলে গত দু’দিন বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছিল। এমন কি, অসুস্থতার কারণে মেসি কয়েকদিন অনুশীলন করতে পারবেন না এবং খুব দ্রুতই তাকে ছুরির নিচে যেতে হবে বলে খবর দেয়া হচ্ছিল। কিন্তু এ খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বললো তার ক্লাব বার্সেলোনা। মেসিকে নিয়ে এমন বাটোয়াট খবরে তারা বিরক্ত। গত ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগে হঠাৎ মেসির কিডনিতে পাথর ধরা পড়ে। সেটার চিকিৎসা নিয়ে তিনি পরে মাঠে নামেন। ক্লাবকে শিরোপাও জেতান। কিন্তু সোমবারের একটি ঘটনার কারণে মেসির অসুস্থতা নিয়ে নতুন খবর বেরোয়। এদিন তিনি বার্সেলোনার অনুশীলনে যাননি। কারণ ছিল কিডনি সংক্রান্তই। কিডনিতে সমস্যা ধরা পড়ার পর তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সোমবার মেসি কয়েকটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হাসপাতালে যান। মঙ্গলবার ফের অনুশীলনে ফেরেন। কিন্তু তার এই হাসপাতালে যাওয়া কেন্দ্র করে অনেক গুজব ছড়িয়ে পড়ে। মেসির অস্ত্রোপচার করতে হবে বলেও খবরে বলা হচ্ছিল। কিন্তু বার্সেলোনা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলো। এক বিবৃতিতে তারা বলে, ‘মেসির অস্ত্রোপচার করতে হবে বলে যে খবর দেয়া হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। গত ডিসেম্বরে তার কিডনিতে সমস্যা ধরা পড়ে। তার সিকিৎসার ধারাবাহিকতায় এদিন সে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করতে যায়। তবে মঙ্গলবার ফের সে মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরেছে।’

No comments:

Post a Comment