রক্তের সাধারণ একটি পরীক্ষা আপনাকে ২০ বছর আগে বলে দেবে আপনি কিডনির
কোন রোগের ঝুঁকিতে রয়েছেন কিনা। এক গবেষণায় এমনটা বলা হয়েছে। আমেরিকান
সোসাইটি নেফ্রোলজি থেকে প্রকাশিত জার্নালে এমন আবিষ্কারের কথা বলা হয়েছে। এ
গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবস্থিত জন হপকিনস
বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বলা হয়েছে, যদি কারো দেহে ‘মাইটোকন্ড্রিয়াল
ডিএনএ’ উচ্চ মাত্রায় উপস্থিত থাকে তাহলে তার কিডনির জটিল রোগে আক্রান্ত
হওয়ার ঝুঁকি শতকরা ২৫ ভাগ কমে যায়। যাদের দেহে এ উপাদানটি কম তাদের
ক্ষেত্রে ঝুঁকি বেশি। এ পরীক্ষাটি করা হয়েছে ৯ হাজার মানুষের ওপর। তাতে
দেখা গেছে যেসব ব্যক্তির দেহে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রয়েছে উচ্চ পরিমাণে
তাদের জন্য সুখবর। এর ফলে কিডনির জটিল রোগ মোকাবিলায় নতুন পথ দেখাতে পারে।
উল্লেখ্য, ফুসফুস ও স্তন ক্যান্সারে যে পমিাণ মানুষ মারা যায় তার চেয়ে বেশি
মানুষ মারা যান কিডনি রোগ সিকেডি’তে। এসব রোগে যারা আক্রান্ত তাদের জন্য
ধূমপান, উচ্চ চর্বিযুক্ত খাবার, চিনিযুক্ত খাবার, প্রচুর পরিমাণে মদ পান,
উচ্চ মাত্রায় ব্যাথানাশক ব্যবহার করা এড়িয়ে চলা উচিত। শুধু ইংল্যান্ডে এ
রোগে আক্রান্ত ১৮ লাখ মানুষ। তবে এখনও সেখানে এ রোগে আক্রান্ত অনেক মানুষ
আছেন, যাদের দেহে পরীক্ষা চালানো হয় নি। কিডনি যখন রক্ত থেকে কম পরিমাণ
বর্জ্য উপাদান আলাদা করে তখনই কিডনি অসুস্থ বলে ধরা হয। এক্ষেত্রে শক্তি
উৎপাদনকারী মাইটোকন্ড্রিয়া সেই সমস্যা সমাধান করতে পারে বলে বিশ্বাস করেন
গবেষকরা। যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের
মধ্যে শতকরা ১৩ ভাগ মানুষ কিডনি রোগ সিকেডি’তে আক্রান্ত। কিডনি রোগের
নানাবিধ কারণ আছে। এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব অপরিসীম। তাই কিডনিকে
সুস্থ রাখতে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কি ভূমিকা রাখতে পারে তা বিশ্ণেষণ করে
দেখেছেন। জন হপকিনস বিশ্বদ্যিালয়ের গবেষকরা মোট ৯০৫৮ জন রোগির ওপর তাদের
গবেষণা চালিয়েছেন গড়ে ১৯.৬ বছর ধরে। তাতেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ’র ওই
ভূমিকা ধরা পড়ে। এক্ষেত্রে রোগিদের বয়স, লিঙ্গ, জাতি, গোত্র, ডায়াবেটিস ও
উচ্চ রক্ত চাপও হিসাবের আওতায় নেয়া হয়। গবেষক দলের একজন ড. আদ্রিয়েন টিন
বলে, তাদের এ গবেষণা কিডনি রোগের চিকিৎসায় নতুন মোড় এনে দিতে পারে। ঠেকানো
সম্ভব সিকেডি। উল্লেখ্য, এ রোগ চিকিৎসার পিছনে বছরে ইংল্যান্ডের স্বাস্থ্য
বিভাগকে ১৪০ কোটি পাউন্ড খরচ করতে হয়, যেখানে উন্নত ডায়াগনোসিস ও আগেভাগে
তা চিকিৎসায় এই বিপুল অর্থ বাঁচানো সম্ভব। যদিও বর্তমানে কিডনি রোগ
নির্ধারণ ও তা পর্যবেক্ষণের জন্য চিকিৎসা পদ্ধতি আছে কিন্তু নতুন এই
আবিষ্কার একজন মানুষ আক্রান্ত হওয়ার ২০ বছর আগেই বলে দেবে সে এ রোগে
আক্রান্ত হতে পারে কি না।
সম্পাদক: এস এম আজিজুল হাকিম হিরো; Editor: S.M Azizul Hakim Hero; Phone: 01960-519251; 01850912250
Sunday, January 24, 2016
সতীত্বের জন্য বৃত্তি
এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক
মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসাহিত করা হয়েছে।
পূর্বাঞ্চলীয় খাজুলু-নাটাল প্রদেেশর মেয়রের মুখপাত্র জাবুলানি মখোনজা
বলেছেন, এ বৃত্তি এবারই প্রথম চালু করা হলো। উথুকেলা জেলার যেসব মেয়ে
কুমারী ছিলেন তাদেরকে এবার বৃত্তি দেয়া হয়েছে। প্রতি বছর হাই স্কুল ও
বিশ্ববিদ্যালয় পড়–য়া শতাধিক ছাত্রীকে এ বৃত্তি দেবে মেয়রের অফিস। যাদেরকে
এবার বৃত্তি দেয়া হয়েছে তারা স্বেচ্ছায় স্বীকার করে নিয়েছেন যে, তারা এখনও
কুমারী আছেন। তাদের সতীত্বেও ওপর কোন কলঙ্ক লেপন হয় নি। এ জন্য নিয়মিত তারা
কুমারিত্ব বিষয়ক টেস্ট করাতে রাহি হয়েছেন। দক্ষিণ আফ্রিকার রেডিও স্টেশন
৭০২কে এ কথা বলেছেন উথুকেলার মেয়র দুদু মাজিবুকো। তিনি বলেন, এসব কুমারীকে
বিশেষভাবে ধন্যবাদ তাদের কুমারিত্ব ধরে রাখার জন্য। আমি আশা করি তারা তাদের
ডিগ্রি বা পড়াশোনা শেষ করা পর্যন্ত কমপক্ষে পরবর্তী তিন বছর এই কুমারিত্ব
ধরে রাখবেন। তিনি বলেন, এই বৃত্তি বিভিন্ন সময়ে নবায়ন করা হবে। কারণ, কোন
কুমারী এই সনদকে ব্যবহার করে অন্য উদ্দেশ্য হাসিল করতে পারেন। এই সনদ
দেখিয়ে দাবি করতে পারেন যে, তিনি কুমারী। আর এ দাবি করে তিনি বিভিন্ন কাজ
করতে পারেন। তাই তাদের বৃত্তিকে সময়ে সময়ে নবায়ন করা হবে। এই বৃত্তি দেয়া
হচ্ছে যুবতীদের, কারণ বিপথে যাওয়ার ঝুঁকি, টিনেজ বয়সে অন্তঃসত্ত্বা হওয়া ও
তাদের মাধ্যমে যৌনবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি। উল্লেখ্য, ২০১৪ সালে
দক্ষিণ আফ্রিকায় স্কুল পর্যায়ের কিশোরী ও যুবতীদের মধ্যে কমপক্ষে ২০ হাজার
অন্তঃসত্ত্বা হওয়ার রেকর্ড রয়েছে সেখানকার শিক্ষা বিভাগের হাতে। দক্ষিণ
আফ্রিকা ব্রডকাস্টিং করপোরেশনের মতে, এখনও প্রাইমারি স্কুলে অধ্যায়ন করা
অন্তঃসত্ত্বা মেয়ের সংখ্যা ২২৩। স্ট্যাটিসটিকস সাউথ আফ্রিকার একটি জরিপে
দেখা গেছে, ২০১৩ সালে ১৪ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের মধ্যে শতকরা ৫.৬ ভাগই
অন্তঃসত্ত্বা। কমিশন ফর জেন্ডার ইকুয়ালিটির চেয়ারম্যান মফানোজিলওয়ে শোজি
বলেছেন, আমি মনে করি এর প্রেক্ষিতে মেয়র যে সিদ্ধান্ত নিয়েছেন তা মহৎ কাজ।
তবে কুমারিত্বের জন্য বৃত্তির বিষয়ে আমরা একমত নই। তবে কুমারিত্ব পরীক্ষা
দক্ষিণ আফ্রিকার সংবিধান বিরোধী নয়। বরং অত্যাবশ্যক। বেশ কিছু মানবাধিকার
কর্মী দক্ষিণ আফ্রিকায় এ পরীক্ষা বন্দের আহ্বান জানিয়েছেন। যারা এ পরীক্ষার
পক্ষে তারা বলছেন, এর মাধ্যমে প্রজনন স্বাস্থ্য, এইচআইভি ও এইডস প্রতিরোধে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবার অন্যের বাগদত্তাকে শেন ওয়ার্নের ‘যৌনবার্তা’
বয়স ৪৬ বছর। কিন্তু এখনো একের পর এ ‘যৌন-বিতর্ক’ জন্ম দিয়ে যাচ্ছেন শেন
ওয়ার্ন। এবার অন্যের বাগদত্তাকে টুইটার ও মোবাইলে যৌনতামূলক বার্তা পাঠিয়ে
খবরের শিরোনাম হলেন তিনি। সর্বকালের সেরা স্পিনারদের একজন শেন ওয়ার্ন।
অন্য নারীর প্রতি দৃষ্টি দেয়ার জের ধরেই স্ত্রী সিমনের সঙ্গে তার বিচ্ছেদ
হয়েছে অনেক আগে। অথচ তাদের ঘরে ছিল তিন সন্তান। এরপর হলিউডের অভিনেত্রী লিস
হার্লির সঙ্গে তার সম্পর্কের কথাও পুরোনো। এই দু’জনের সঙ্গেই তার সম্পর্ক
শুরু হয় মোবাইলে ম্যাসেজ পাঠানোর মাধ্যমে। কিন্তু যুগ এখন পাল্টেতে। তাই
শুধু মোবাইল নয়, টুইটারেও নারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তিনি। আর
এই ‘বুড়ো’ বয়সে এসেও অন্যের বাগদত্তাকে ‘উত্ত্যক্ত’ করা শুরু করেছেন। সাবেক
করোন্যাশন স্ট্রিট অ্যাক্টর অলিভার মেলোর বাগদত্তা রিয়ান সাজেন। এই
জাসেনকেই শেন ওয়ার্ন বারবার যৌনবার্তা দিয়ে বিরক্ত করছেন বলে অভিযোগ করেছেন
তার হবু স্বামী অলিভিয়ার। অলিভিয়ার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,
‘একজন ৪৬ বছর বয়সী ব্যক্তি কেন এমন একজন নারীর সঙ্গে দেখা করতে চান, যাকে
তিনি চেনেন না। এমন করাটা সম্পূর্ণ অন্যায় ও অনধিকার’। অলিভিয়ার এমন
ইঙ্গিতপূর্ণ বার্তা দেয়ার পর তারসঙ্গে যোগাযোগ করেন ‘দ্যা সান’-এর একজন
সাংবাদিক। তখন অলিভিয়ার তাকে ইঙ্গিতপূর্ণ ব্যক্তির নাম বলে দেন। তিনি
জানান, শেন ওয়ার্ন বেশ কয়েকবার রিয়ান সাজেনকে ম্যাসেজ পাঠিয়েছেন। প্রতিবার
সাজেন জানিয়েছেন যে, তিনি একজনের বাগদত্তা। কিন্তু এতেও থেমে থাকেন নি
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন। বরং আরও অশ্লীল যৌনাবর্তা
পাঠিয়েছেন তিনি।
রাষ্ট্রদ্রোহ মামলা, খালেদা জিয়ার বিরুদ্ধে সমন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় সমন জারি
করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালত এ আদেশ
দেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ
মেহেদী মামলা দায়ের করে খালেদা জিয়াকে গ্রেপ্তারের আবেদন করেন। দুপুরে
শুনানি শেষে আগামী ৩রা মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির হতে বলা হয়।
খালেদা জিয়া চাইলে এর আগেও আদালতে হাজিরা দিতে পারবেন বলে আদেশে বলা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১শে ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।’ গত ২৩শে ডিসেম্বর খালেদা জিয়াকে তার বক্তব্য প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। নোটিশের জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান তিনি। এরপর গত ২১শে জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১শে ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।’ গত ২৩শে ডিসেম্বর খালেদা জিয়াকে তার বক্তব্য প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। নোটিশের জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান তিনি। এরপর গত ২১শে জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
Subscribe to:
Posts (Atom)