Bangla News
সম্পাদক: এস এম আজিজুল হাকিম হিরো; Editor: S.M Azizul Hakim Hero; Phone: 01960-519251; 01850912250
Tuesday, February 11, 2020
Friday, April 27, 2018
Thursday, March 29, 2018
Wednesday, March 28, 2018
Thursday, March 1, 2018
মেরন সান ও মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের যৌথ উদ্যোগে টিচার্স রিফ্রেশমেন্ট ট্যুর সম্পন্ন
“ক্লান্তির অবসানে আনন্দ হাসি-গানে আলোকিত
মনে চলো সেন্টমার্টিনে মেরন সান-মেরিটের ঐকতানে” উক্ত শ্লোগান সংবলিত
আকর্ষণীয় ব্যানারে নগরীর স্বনামধন্য ও সফল ক্লাসনির্ভর শিক্ষা প্রতিষ্ঠান
মেরন সান স্কুল এন্ড কলেজ এবং মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের যৌথ
উদ্যোগে গত ১৯ ফেব্রæয়ারি ২০১৮ মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও
অধ্যক্ষ এবং মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্র নেতৃত্বে দুই দিনব্যাপি টিচার্স
রিফ্রেশমেন্ট ট্যুর আরম্ভ হয় যার সমাপ্তি ঘটে ২১ ফেব্রæয়ারি ২০১৮,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। পর্যটন আকর্ষণসমৃদ্ধ বাংলাদেশের একমাত্র
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের আকর্ষণসমূহকে উপভোগ করা, র্যাফেল ড্র এবং
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এই ভ্রমণকে শতভাগ প্রাণবন্ত করে তোলে। আনন্দ
ভ্রমণের সাংস্কৃতিক অনুষ্ঠান-এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পায় ভাষা
শহীদদেরকে বিনম্র শ্রদ্ধায় স্মরণপূর্বক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস উদযাপন। আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংশ্লিষ্ট সংক্ষিপ্ত
আলোচনায় অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ
ঠাকুর বলেছেন ঃ বিশ্রাম কাজেরই অঙ্গ একসাথে গাঁথা/নয়নের অংশ যেন নয়নের
পাতা। কর্মজীবনের সহ¯্র ব্যস্ততার ফাঁকে ফাঁকে আনন্দ ও বিনোদনের আয়োজন না
থাকলে জীবনে একঘেয়েমি চলে আসে এবং কর্মস্পৃহা ব্যাহত হয়। তাই মেরন সান ও
মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিবছরই সম্পন্ন হয় টিচার্স
রিফ্রেশমেন্ট ট্যুর। প্রবল উদ্দীপনাময় এই আনন্দ ভ্রমণে আমি বিন¤্র শ্রদ্ধায়
স্মরণ করছি এদেশের মহান ভাষা শহীদদেরকে যাদের আত্মত্যাগ না হলে আজকের এই
আনন্দ, বিনোদন, ভ্রমণ কোনটাই আমরা করতে পারতাম না।’ র্যাফেল ড্র-এ বিজয়ী
দশজনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অসামান্য আয়োজনে আয়োজিত এই আনন্দ
ভ্রমণের প্রধান সমন্বয়কারী ছিলেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্,
সমন্বয়কারী হিসেবে ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের চকবাজার ক্যাম্পাসের
উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, চান্দগাঁও ক্যাম্পাসের উপাধ্যক্ষ ইনচার্জ
শিহাব উদ্দীন এবং মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ইনচার্জ উৎপল
পাল। আনন্দ ভ্রমণের তত্ত¡াবধানে ছিলেন ইংরেজি বিষয়ের প্রভাষক এইচ এম ফরহাদ
চৌধুরী ও ওসমান বেনজীর এবং গণিত বিষয়ভিত্তিক শিক্ষক সৌরভ চৌধুরী। আয়োজক
কমিটির সদস্য হিসেবে ছিলেন ফিন্যান্স বিষয়ের প্রভাষক ছরওয়ার উদ্দীন আরবী,
বাংলা বিষয়ের প্রভাষক শামীমা আলম, অর্থনীতি বিষয়ের প্রভাষক তাপসী দাশ এবং
সহকারী শিক্ষক নিলুফা আক্তার। র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের
দায়িত্বে ছিলেন প্রভাষক ওসমান বেনজীর, এইচ এম ফরহাদ চৌধুরী, ফাইন আর্টস
বিষয়ভিত্তিক শিক্ষক ইউসুফ আলী খান, সহকারী শিক্ষক রঞ্জন রায় চৌধুরী, রসায়ন
বিষয়ভিত্তিক শিক্ষক শামীমা সুলতানা এবং গণিত বিষয়ভিত্তিক শিক্ষক রনি দাশ।
প্রতিষ্ঠানের প্রায় শতভাগ শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে টিচার্স
রিফ্রেশমেন্ট ট্যুর মেরন সান ও মেরিট বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব
অধ্যায়ের সূচনা করে।
Monday, February 26, 2018
Saturday, October 28, 2017
Jaynal Abedin Chy Liton
সংক্ষিপ্ত সামাজিক পরিচিতি
মোঃ জয়নাল আবেদিন
চৌধুরী (লিটন)
মোঃ
জয়নাল আবেদিন চৌধুরী (লিটন)
চট্টগ্রামের শিক্ষা, সমাজ সেবা এবং
প্রশাসনিক জগতে একটি পরিচিত
নাম। রাজনৈতিক,
সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব
হিসেবে চট্টগ্রাম মহানগর তথা বৃহত্তর
চট্টগ্রামে তিনি গুরুত্বপূর্ণ স্থান
দখল করে আছেন।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন
কিংবা প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত
থেকে পরম নিষ্ঠার সাথে
তিনি স্বীয় দায়িত্ব পালন
করে যাচ্ছেন। ব্যক্তিজীবনে
তিনি সফল ব্যবসায়ী, বিবাহিত
এবং দুই কন্যা সন্তানের
পিতা। সমাজ
ও মানব সেবায় তিনি
নিজেকে আত্মনিবেদিত রাখার কারণে স্বনামধন্য
ব্যক্তিত্ব হিসেবে আজ সুপরিচিত।
চেয়ারম্যান : মেসার্স
এম এন ট্রেডার্স, চট্টগ্রাম।
ব্যবস্থাপনা
পরিচালক : মুমু এন্টারপ্রাইজ প্রাইভেট
লিমিটেড, চট্টগ্রাম।
পরিচালক: মেরন
সান ট্রাস্ট, চট্টগ্রাম।
পরিচালক : মেরিট
বাংলাদেশ ফাউন্ডেশন, চট্টগ্রাম।
পরিচালক
(প্রশাসন) : মেরন সান স্কুল
এন্ড কলেজ, চট্টগ্রাম।
পরিচালক
(প্রশাসন) : মেরিট বাংলাদেশ স্কুল
এন্ড কলেজ, চট্টগ্রাম।
পরিচালক : চিটাগাং
ফিজিক্যাল এডুকেশন কলেজ, চট্টগ্রাম।
পরিচালক : ইতিহাস
চর্চা কেন্দ্র, চট্টগ্রাম।
পরিচালক : মৌলানা
হাছন শরীফ (রহঃ) স্মৃতি
স্বাস্থ্যসেবা কেন্দ্র, চট্টগ্রাম।
সহসভাপতি : বাংলাদেশ
আওয়ামীলীগ সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম মহানগর,
চট্টগ্রাম।
যুগ্ম
আহ্বায়ক : বাংলাদেশ
আওয়ামী প্রজন্ম লীগ, চট্টগ্রাম মহানগর,
চট্টগ্রাম।
সাধারণ
সম্পাদক : বাংলাদেশ
মানবাধিকার কমিশন, বাকলিয়া, চট্টগ্রাম।
আজীবন
সদস্য : চট্টগ্রাম
মা ও শিশু হাসপাতাল,
চট্টগ্রাম।
আজীবন
সদস্য : ডায়াবেটিস
জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম।
আজীবন
সদস্য : কিডনি
হাসপাতাল, চট্টগ্রাম।
আজীবন
সদস্য : মেরন
সান লায়ন্স ক্লাব, চট্টগ্রাম।
আজীবন
সদস্য : কোয়ান্টাম
ফাউন্ডেশন, চট্টগ্রাম।
আজীবন
সদস্য : জাতীয়
যক্ষা হাসপাতাল, চট্টগ্রাম।
আজীবন
সদস্য : ইসলামাবাদ
টাউন কো-অপারেটিভ, চট্টগ্রাম।
আজীবন
সদস্য : সমাজ
সেবা অধিদপ্তর, চট্টগ্রাম।
আজীবন
সদস্য : রোগী
কল্যাণ সমিতি, চট্টগ্রাম মেডিকেল
কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম।
আজীবন
সদস্য : উপকূলীয়
উন্নয়ন ফাউন্ডেশন, চট্টগ্রাম।
আজীবন
সদস্য : আনজুমান
মুফিদুল ইসলাম, চট্টগ্রাম।
আজীবন
সদস্য : মানবাধিকার
কমিশন, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম।
প্রধান
উপদেষ্টা : যুগান্তর
স্বজন সমাবেশ, বাকলিয়া, চট্টগ্রাম।
প্রধান
উপদেষ্টা : নব
দিগন্ত ক্লাব, বাকলিয়া, চট্টগ্রাম।
উপদেষ্টা : সচেতন
তরুণ সমাজ, চট্টগ্রাম।
উপদেষ্টা : ‘মেঘলা’
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,
চট্টগ্রাম।
উপদেষ্টা : একতা
সংঘ, বাকলিয়া, চট্টগ্রাম।
উপদেষ্টা : বড়
মিয়া মসজিদ মহল্লা যুব
কমিটি, বাকলিয়া, চট্টগ্রাম।
উপদেষ্টা : রোটেক্ট
ক্লাব অব মিড টাউন
(সিএমসি), চট্টগ্রাম।
Subscribe to:
Posts (Atom)


