আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক রবিন ঘোষ আর নেই। আজ
সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের কিউর মেডিক্যাল সেন্টারে তিনি শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রবিন ঘোষের বয়স হয়েছিল ৮২ বছর। রবিন
ঘোষের মৃত্যুর খবরটি তার স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী শবনম মানবজমিনকে
জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রবিন ঘোষ ব্রঙ্কাইটিস ও হৃদরোগে ভুগছিল। মৃত্যু দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়। তার
জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। শবনম আরও জানান, আজ বিকালে ওয়ারিতে
রবিন ঘোষের শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৩৯ সালে বাগদাদে জন্মগ্রহণ করেন
বিখ্যাত এ সুরকার ও সংগীত পরিচালক। ছোটবেলা থেকেই গানের প্রতি রবিন ঘোষের
প্রবল আগ্রহ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিবারের সঙ্গে ঢাকায় ফিরে আসেন
তিনি। স্নাতক ডিগ্রি সম্পন্ন করেই বেতারে কাজ শুরু করেন। ১৯৬১ সালে
এহতেশামের ছবি ‘রাজধানীর বুকে’র মধ্য দিয়ে চলচ্চিত্রে সুরকার হিসেবে যাত্রা
শুরু করেন। ‘তোমারে লেগেছে এত যে ভালো’, ‘ফুলের কানে ভ্রমর এসে’, ‘পীচ
ঢালা এই পথটারে’ সহ অসংখ্য গানের সুর করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন
রবিন ঘোষ।

No comments:
Post a Comment