Friday, October 6, 2017

মিয়ানমার থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ।

গত 3/10/2017 তারিখ মিয়ানমার থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এবং তাদের স্বাস্থ্যে কথা চিন্তা করে তাদের জন্য চিকিৎসা ক্যাম্পও করা হয়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সার্বিক তত্ত্ববধানে এবং নগরীর মেরন সান স্কুল এন্ড কলেজ এবং মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্প করা হয়। উক্ত ক্যাম্পে প্রায় পাঁচশত অসহায় রোগিঙ্গাদেরকে আর্থিক ও পোষাক দিয়ে সহযোগিতা করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগরের নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্, শ্যামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মেরন সান ও মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের কর্মকর্তাবৃন্দসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।