আসামের নাগরিকদের পরিচয়ের ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে বাংলাদেশী
অভিবাসীরা। যদি বিজেপি ক্ষমতায় যায় তাহলে আসামের নাগরিকদের
পরিচয়(আইডেনটিটি) রক্ষা করবে। অবৈধ অভিবাসী ইস্যুতে এমন বক্তব্য রেখেছেন
আসামে মুখ্যমন্ত্রী পদে বিজেপির প্রার্থী সর্বানন্দ সনোয়াল। তিনি
অভিবাসীদের আসামের শত্রু হিসেবে চিহ্নিত করেন। অনলাইন ইন্ডিয়া টুডে’র এক
প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গত মাসেই আসাম বিজেপির দায়িত্ব হাতে নেন
সর্বানন্দ। তিনি অভিযোগ করেন, রাজ্যে অবৈধ অভিবাসীদের নেয়ার চেষ্টা করছে
কংগ্রেস। উল্লেখ্য, এ বছর এপ্রিলে আসাম বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে
বিজয়ী হতে বিজেপি আবার অবৈধ অভিবাসী কার্ড ব্যবহার করছে। লোকসভা নির্বাচনের
আগে আসামে অবৈধ অভিবাসী, বিশেষ করে বাংলাদেশীদের বিতাড়িত করার বিষয়ে
বক্তব্য জোর প্রচার পায়। এখন সেই একই কার্ড ব্যবহৃত হচ্ছে বিধানসভা
নির্বাচনেও। সর্বানন্দ সনোয়াল বাংলাদেশী অভিবাসী ইস্যুর দিকে ইঙ্গিত করে
বলেন, বর্তমানে স্থানীয় নাগরিকের সংখ্যা কমে আসামে তারা ‘আণুবীক্ষণিক
সংখ্যালঘু’তে পরিণত হয়েছে। এসব মানুষ (অভিবাসী) আসামের মানুষের শত্রু। তিনি
বলেন, এখনও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ অব্যাহত আছে। যদি তার দল ক্ষমতায় যায়
তাহলে এ ইস্যুতে টেকসই একটি সমাধান বের করবেন তারা। কারণ, এ ইস্যুটি আসামের
মূল সমাজ ব্যবস্থার জন্য হুমকি।
ওদিকে কংগ্রেস দাবি করছে, আসন্ন নির্বাচনের আগে আসামে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। এর জবাবে সর্বানন্দ সনোয়াল বলেন, এটা আসামের জনগণের পরিচয়ের প্রশ্ন। সে অধিকার রক্ষা করতে বিজেপি দৃঢ় প্রতিজ্ঞ। উল্লেখ্য, সর্বানন্দ সনোয়াল ছাত্রনেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন অল আসাম স্টুডেন্টস ইউনিয়নে। তখন তিনি বাংলাদেশ বিরোধী বড় আকারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আগামী এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন।

No comments:
Post a Comment