আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের বলেছেন সামনে বিএনপির কাউন্সিল। তাই এই কাউন্সিলকে সামনে
রেখে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করার জন্য বঙ্গবন্ধু ও
মুক্তিযুদ্ধকে নিয়ে বিষোদগারের প্রতিযোগিতায় নেমে পড়েছে দলটির নেতারা। তিনি
বলেন, বিএনপির নেতারা জানেন যে এভাবে বিষোদগার করলে খালেদা জিয়া ও তারেক
রহমান খুশি হবেন। শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ছয় কোটি টাকা
ব্যয়ে নির্মিত চার লেন সড়কের উদ্বোধনের পর সাংবাদিকদের মন্ত্রী এসব কথা
বলেন। ওবায়দুল কাদের বলেন, যত দূর জানি, আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম দফায়
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচন হবে মার্চে। আইন
অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে
নির্বাচন হলে এতে কোনো দলীয় প্রভাব থাকবে না। এসময় অন্যান্যের মধ্যে আরও
উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ মামুনুর রশিদ, জেলা প্রশাসক বদরে মুনির
ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগ
নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন প্রমুখ।
No comments:
Post a Comment