Friday, January 29, 2016

বার্সেলোনায় থাকবেন তো নেইমার?

তার ভবিষ্যত নিয়ে চলছে নানা গুঞ্জন। বার্সেলোনার সঙ্গে এখনো চুক্তির মেয়াদের দুই বছর বাকি আছে তার। ২০১৮ সালে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে নেইমারের। কিন্তু এরই মধ্যে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তারা রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে নেইমারকে দলে ভেড়াতে প্রস্ততি বলে জানা যাচ্ছে। অন্যদিকে বার্সেলোনাও নেইমারকে নিয়ে তেমন স্পষ্ট কোনো বার্তা দিচ্ছে না। গতানুগতিকভাবেই বলে যাচ্ছে, ‘নেইমার কোথাও যাচ্ছে না’। নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বছর দেড়েক বাকি থাকলেও এখন পর্যন্ত বার্সেলোনা তার সঙ্গে চুক্তি নবায়নের দৃশ্যত কোনো ব্যবস্থা নেয়নি। আবার নেইমারের ইদানিংয়ের কথাবার্তাও রহস্যজনক। তাকে নিয়ে এমন গুজব ওঠায় স্বভাবতই বার্সেলোনার সমর্থকরা চিন্তিত। কিন্তু এই অবস্থায় বার্সা সমর্থকদের ‘শান্ত’ থাকার পরামর্শ দিতে গিয়ে আরও রহস্যজনক কথাবার্তা বললেন নেইমার। ভবিষ্যত নিয়ে দৃঢ়ভাবে বললেন না কিছুৃই। বরং উল্টো তার আরেকটি কথা সমর্থকদের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার অধীনে খেলতে চান বলে জানিয়েছেন তিনি। সেই গার্দিওলা ক’দিন আগে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব ছেড়েছেন। এখন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা চেলসির কোচ হওয়ার পথে। এতে তার অধীনে খেলতে হলে নেইমারকে অবশ্যই বার্সেলোনা ছাড়তে হবে। ‘অন্য কোনো দেশে খেলতে চাই- এমন কথা বলাটা আমার জন্য অনেক কঠিন। তবে ভবিষ্যত কেউ জানে না। কিন্তু আমি এখন বার্সেলোনায় অনেক সুখী।’ ফুটবলে ‘ভবিষ্যত কেউ জানে না’ বাক্যটাই সন্দেজনক। এতে বার্সেলোনার সমর্থকদের সান্ত¡না দিতে গিয়ে বরং সন্দেহ আরো বাড়িয়ে দিলেন নেইমার। ‘কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া অনেক কঠিন। তবে এখন আমাদের শান্ত থাকতে হবে। কারণ, বার্সেলোনায় এখনও আমি কয়েক বছর আমি। চলতি মৌসুমে ক্লাবকে ট্রেবল শিরোপা জেতাতে আরও অনেক ম্যাচ জিততে হবে।’ নেইমারের এই কথাগুলো রহস্য আরও বাড়িয়ে দিযেছে। তবে শেষ পর্যন্ত কাতালান ক্লাবটির সমর্থকদের ‘শান্ত’ থাকার পরামর্শ দিলেন তিনি। বলেন, ‘বার্সেলোনার সমর্থকদের বলবো যে, আপনারা শান্ত থাকুন। আমি এখনো এই ক্লাবে আছি। আমি বিশ্বের অন্যতম সেরা এক ক্লাবে আছি। ট্রেবল শিরোপা জিততে এখনো আমাদের অনেক ম্যাচ জিততে হবে।’

No comments:

Post a Comment