Friday, January 29, 2016

একদিনে জাকারবার্গের সম্পদ বাড়লো ৬০০ কোটি ডলার!

একদিনের মাথায় ৬০০ কোটি ডলার স¤পদ বৃদ্ধি পেল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের। এতে করে তেল শিল্পের ম্যাগনেট চার্লস ও ডেভিড কোচকে টপকে বিশ্বের ৬ষ্ট ধনী ব্যক্তিতে পরিণত হলেন তিনি। তার কো¤পানির শেয়ারের মূল্যবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশ। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট। খবরে বলা হয়েছে, গতকাল এক প্রতিবেদনে ফেসবুক জানিয়েছে, বছরের চতুর্থ প্রান্তিকে বিক্রি ৫২ শতাংশ বেড়েছে কো¤পানির। ফলে নিট আয় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ১৫৬ কোটি ডলারে। এ হার প্রত্যাশার চেয়েও বেশি। ফলে দ্রুতই বেড়ে গেছে ফেসবুকের শেয়ারের মূল্য। জাকারবার্গের সব স¤পদ ফেসবুককে ঘিরেই। তাই ফেসবুকের শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে একদিনের মধ্যেই তার স¤পদ ৬০০ কোটি ডলার বেড়ে যায়। এতে করে তার স¤পদের মোট পরিমাণ দাঁড়ায় ৪৭৫০ কোটি ডলারে। ব্লুমবার্গের দেওয়া উপাত্ত মোতাবেক, জাকারবার্গের চেয়ে দুনিয়ায় যারা আরও বেশি ধনী, তারা হলেন, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিল গেটস (৭৮০০ কোটি ডলার), জারা’র প্রতিষ্ঠাতা আমান্সিও ওর্তেগা (৬৯৭ কোটি ডলার), ওয়ারেন বাফেট (৫৯৪ কোটি ডলার), অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেযোস (৫৫৮ কোটি ডলার) ও টেলিকম ম্যাগনেট কার্লোস সিøম হেলু (৪৭৫ কোটি ডলার)। প্রসঙ্গত, গত বছর এ পাঁচ জনের স¤পদই কমেছে। কিন্তু বেড়েছে জাকারবার্গের।

No comments:

Post a Comment