আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেশ সব দিক দিয়ে এগিয়ে যাবে আর দুর্নীতিতে
পিছিয়ে পড়বে এটা হয় না। দুদককে আরও শক্তিশালী করতে হবে। এর জনবল আরও
বাড়াতে হবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজকে স্মরণ ও চলমান
রাজনীতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির রাজনীতিরও
সমালোচনা করে সুরঞ্জিত বলেন, বিএনপি সংবিধানের বিধান বাদ দিয়ে ‘সং’ নিয়ে
চলছে। তাই বিএনপি নেতাদের মুখে সংবিধান নিয়ে কোনো মন্তব্য মানায় না। কারণ
সংবিধান ধ্বংস করে বিএনপি ক্ষমতায় এসেছিল। তবে মার্শাল ল’ নিয়ে তারা কোনো
অভিমত দিলে সেটা ঠিক আছে। তাদের কাছ থেকে সংবিধান নিয়ে পরামর্শ নেওয়া বা
কথা শোনা বাতুলতা। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আওলাদ
হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, প্রয়াত এমএ আজিজের ছেলে ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ওমর বিন আব্দুল আজিজ, আওয়ামী লীগের
কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক নুরুল আমিন রুহুল, সাম্যবাদী দলের
কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী ও বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন
কবির মিজি।
No comments:
Post a Comment