নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই র্যাব সদস্য নিহত
হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন ওই বাহিনীর আরও তিন সদস্য। শুক্রবার বেলা
পৌন ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় ট্রাকের সঙ্গে
র্যাব-১১-এর টহল জিপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন সার্জেন্ট
মনসুর ও কনস্টেবল সোহেল। নারায়ণগঞ্জ র্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল আনোয়র লতিফ খান জানান, সার্জেন্ট মনসুর ঘটনাস্থলে ও
সোহেল হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহত বাকি ৩ র্যাব সদস্যকে গুরুতর
অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment