অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
পুলিশ চতুর্থ ব্যক্তির খোঁজে রয়েছে। এ খবর দিয়েছে এবিসি নিউজ। স্থানীয়
পুলিশ পরিদর্শক গ্রাহাম ব্যাঙ্ক জানান, এক জেলে দেখতে পান যে, চার আসনের ওই
বিমানটি কলেন্ডিয়া সমুদ্র সৈকত থেকে দুই কিলোমিটার দূরের সমুদ্রে বিধ্বস্ত
হয়েছে। তিনি পুলিশকে জানালে, ওয়াটার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বিধ্বস্ত
বিমানটি খুঁজে পায়। সেখান থেকে নিহত তিন জনকে উদ্ধার করা হয়। বিমানের আরও
ধ্বংসাবশেষ ও সম্ভাব্য চতুর্থ ব্যক্তির খোঁজে রয়েছে পুলিশ। মোরাব্বিন থেকে
বিমানটি রওনা দেয় বলে জানায় পুলিশ। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
নিহতদের আত্মীয় স্বজনদের সঙ্গে এখনও কথা বলেনি পুলিশ।
No comments:
Post a Comment