আসরে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
ইংলিশরা জয় দেখলো ৬১ রানে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুক্রবার চট্টগ্রামের
জহুর আহমেদ মাঠে টস জিতে আগে ব্যাটিং শেষে ইংল্যান্ডের সংগ্রহ পৌঁছে
২৮২/৭-এ। জবাবে ৩৯ বল বাকি রেখে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। স্কোর
বোর্ডে কোনো রান ওঠার আগেই জোড়া উইকেট খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ‘০’
রানে উইকেট খোয়ান ক্যারিবীয় ওপেনার টেভিন ইমলাক ও ওয়ানডাউন ব্যাটসম্যান
শিমরন হেটমায়ার। তবে অপর ওপেনার গিডরন পোপ করেন ৬০ রান। সাত নম্বরে ব্যাট
হাতে কিমো পলের ৫৮ বলে ৬৫ রানের ইনিংসে আশা বাড়ে ক্যারিবীয়দের। তবে ব্যাট
হাতে দলের বাকিদের ব্যর্থতায় ৬.৩ ওভার বাকি রেখেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ
অনূর্ধ্ব-১৯ দল। উপমহাদেশীয় বংশোদ্ভূত ইংলিশ পেসার সাকিব মাহমুদ ৪২ রানে
নেন চার উইকেট। ইনিংসের প্রথম ওভারেই বল হাতে জোড়া আঘাত হানেন বাঁ-হাতি
ইংলিশ পেসার স্যাম কারেন । আসরে ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে
নৈপুণ্য দেখান ওপেনার ড্যান লরেন্স। প্রথম ম্যাচে ফিজির বিপক্ষে ১৭৩ রানের
ঢাউস ইনিংস খেলেন তিনি। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট দেয়ার আগে
লরেন্স করেন ৫৫ রান। চার নম্বরে ব্যাট হাতে ক্যালাম টেইলর করেন ৫৯ রান।
No comments:
Post a Comment