আসামিকে থানায় রেখে ১৩টি স্বর্ণের বার নিয়ে পালিয়ে গেলেন পুলিশের একজন
কর্মকর্তা। যশোরের বেনাপোল থানায় সোমবার এই ঘটনা ঘটেছে। বেনাপোল থানার ওসি
অপূর্ব হাসান জানান, সোমবার সকালে রঘুনাথপুর থেকে রেজাউল ইসলাম নামের
একজনকে এক কেজি তিনশ’ গ্রাম ওজনের ১৩পিস স্বর্ণের বারসহ আটক করেন বেনাপোল
থানার সহকারি উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। আটকের পর আসামিকে নিয়ে মোটরসাইকেলে
করে থানায় রওনা দেন। কিন্তু থানার গেটে এসে একসঙ্গে আসা কনস্টেবলকে
আসামিকে থানায় নিয়ে যাওয়া আদেশ দেন। এরপর তিনি সেখান থেকে পালিয়ে যান। তার
আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। একটিতে সোনা
চোরাচালানের অভিযোগে রেজাউল ইসলামকে আসামি করা হয়েছে। আরেকটি মামলায় সোনা
নিয়ে পালিয়ে যাওয়ায় এএসআই রেজাউল ইসলামকে আসামি করা হয়েছে।
No comments:
Post a Comment