রাশিয়ার সঙ্গে ধৈর্যের সীমা আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের
পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। রোববার এজিয়ান সমুদ্রে তুরস্কের একটি
জাহাজকে লক্ষ্য করে সতর্ক গুলি ছোড়ে রাশিয়ার একটি রণতরী। ওই ঘটনাকে মস্কোর
অতিরঞ্জিত প্রতিক্রিয়া উল্লেখ করে এমন মন্তব্য মন্তব্য করেছেন মেভলুত। এ
খবর দিয়েছে আল-জাজিরা। ইতালির দৈনিক করিয়ে ডেলা সেরাকে দেয়া এক সাক্ষাতকারে
মেভলুত বলেন, আমাদের নৌযানটি ছিল মাছ ধরার। আমার কাছে মনে হয় রাশিয়ান
জাহাজের প্রতিক্রিয়া ছিল অতিরঞ্জিত। তিনি আরও বলেন, রাশিয়া ও তুরস্ককে
অবশ্যই আমাদের মধ্যে সবসময়ই বিদ্যমান আস্থার সম্পর্ক পুনপ্রতিষ্ঠা করতে
হবে, কিন্তু আমাদের ধৈর্যের সীমা আছে।

No comments:
Post a Comment