Tuesday, December 15, 2015

মুখ খুললেন ইমরান খান

রেহামের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন ইমরান খান। পাকিস্তানের সাবেক এই ক্রিকেট তারকার বিরুদ্ধে রেহাম নানা অভিযোগ করেছিলেন। সেসব প্রত্যাখ্যান করেছেন ইমরান। এ খবর দিয়েছে জি নিউজ। রেহামের অভিযোগ ছিল, ইমরান ও তার পরিবার তাকে রান্না করতে বাধ্য করতো। এমনকি তারা চাইতো রেহাম সব সময় বাড়িতে থাকুক, ঘরসংসার দেখাশোনা করুক। বিচ্ছেদের পর এসব দাবি করেছিলেন রেহাম। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এ প্রসঙ্গে ইমরান বলেন, তার বিরুদ্ধে যেসব রটেছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোনো ভিত্তি নেই। তাকে কালিমালিপ্ত করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫-এর জানুয়ারিতে ইমরানকে বিয়ে করেন বিবিসির সাবেক সাংবাদিক রেহাম খান। দশ মাস কাটতে না কাটতেই ৩০শে অক্টোবর রেহামের সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা দেন ইমরান। রেহামের বিরুদ্ধে এও অভিযোগ ওঠে, তিনি ইমরানের রাজনৈতিক ব্যাপারে নাক গলাতে শুরু করেছিলেন। পরে এক সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠলে ইমরান ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলেন রেহাম।

No comments:

Post a Comment