আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস কক্সবাজারের পেকুয়ায় উদযাপিত হয়েছে।
”সবাই মিলে গড়ব দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে
রেখে সারা দেশের ন্যায় ওই দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ৯ডিসেম্বর
সকাল ১০টায় একটি র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিন করে। পরে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা
অনুষ্টিত হয়েছে। দূর্নীতি প্রতিরোধ কমিটি পেকুয়ার সভাপতি মেরিট বাংলাদেশ
ফাউন্ডেশন ট্রাষ্ট এর চেয়ারম্যান ও চট্টগ্রাম মেরন সান স্কুল এন্ড কলেজের
অধ্যক্ষ ড.লায়ন মো.সানাউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি
ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। উদ্ধোধক ছিলেন ইউএনও
মো.মারুফুর রশিদ খান। উক্ত আলোচনা সভা শেষে সততা ও স্বচ্ছতার অনুকরনীয়
দৃষ্টান্ত হিসেবে পেকুয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ইউএনও মো.মারুফুর
রশিদ খানকে কৃতিত্ব স্বরুপ একটি সম্মাননা স্মারক-২০১৫ ক্রেষ্ট প্রদান করা
হয়। ড.মো.সানাউল্লাহ ওই সম্মাননা ক্রেষ্টটি ইউএনও’র হাতে তুলে দেন।

No comments:
Post a Comment