দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে বোমা হামলায় আটক শরিফুল ইসলাম
ইতালীয় নাগরিক ডা. ফাদার পিয়েরো পারোলারি সামিওকে গুলি করে হত্যা চেষ্টার
জড়িত থাকার কথা স্বীকার করেছে আদালতে।শরিফুল জেএমবির প্রশিক্ষণপ্রাপ্ত
ক্যাডার বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে দিনাজপুর অতিরিক্ত চীফ
জুটিশিয়াল আমলি আদালতের বিচারক এসএম এহসানুল হকের কাছে এ জবানবন্দি দেন
শরিফুল। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক বজলুর রশিদ
সাংবাদিকদের জানান, দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে বোমা হামলায় আটক
শরিফুল ইসলামকে ৩ দফা রিমান্ডে নেয়ার পর সে ইতালীয় নাগরিক ডা. ফাদার পিয়েরো
পারোলারি সামিওকে গুলি করে হত্যা চেষ্টার জড়িত থাকাসহ বেশ কিছু চাঞ্চল্যকর
তথ্য দিয়েছে। শরিফুল জেমমবি’র একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডার। শরিফুল
ইসলামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।

No comments:
Post a Comment