Sunday, January 24, 2016

এবার অন্যের বাগদত্তাকে শেন ওয়ার্নের ‘যৌনবার্তা’

বয়স ৪৬ বছর। কিন্তু এখনো একের পর এ ‘যৌন-বিতর্ক’ জন্ম দিয়ে যাচ্ছেন শেন ওয়ার্ন। এবার অন্যের বাগদত্তাকে টুইটার ও মোবাইলে যৌনতামূলক বার্তা পাঠিয়ে খবরের শিরোনাম হলেন তিনি। সর্বকালের সেরা স্পিনারদের একজন শেন ওয়ার্ন। অন্য নারীর প্রতি দৃষ্টি দেয়ার জের ধরেই স্ত্রী সিমনের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে অনেক আগে। অথচ তাদের ঘরে ছিল তিন সন্তান। এরপর হলিউডের অভিনেত্রী লিস হার্লির সঙ্গে তার সম্পর্কের কথাও পুরোনো। এই দু’জনের সঙ্গেই তার সম্পর্ক শুরু হয় মোবাইলে ম্যাসেজ পাঠানোর মাধ্যমে। কিন্তু যুগ এখন পাল্টেতে। তাই শুধু মোবাইল নয়, টুইটারেও নারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তিনি। আর এই ‘বুড়ো’ বয়সে এসেও অন্যের বাগদত্তাকে ‘উত্ত্যক্ত’ করা শুরু করেছেন। সাবেক করোন্যাশন স্ট্রিট অ্যাক্টর অলিভার মেলোর বাগদত্তা রিয়ান সাজেন। এই জাসেনকেই শেন ওয়ার্ন বারবার যৌনবার্তা দিয়ে বিরক্ত করছেন বলে অভিযোগ করেছেন তার হবু স্বামী অলিভিয়ার। অলিভিয়ার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘একজন ৪৬ বছর বয়সী ব্যক্তি কেন এমন একজন নারীর সঙ্গে দেখা করতে চান, যাকে তিনি চেনেন না। এমন করাটা সম্পূর্ণ অন্যায় ও অনধিকার’। অলিভিয়ার এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দেয়ার পর তারসঙ্গে যোগাযোগ করেন ‘দ্যা সান’-এর একজন সাংবাদিক। তখন অলিভিয়ার তাকে ইঙ্গিতপূর্ণ ব্যক্তির নাম বলে দেন। তিনি জানান, শেন ওয়ার্ন বেশ কয়েকবার রিয়ান সাজেনকে ম্যাসেজ পাঠিয়েছেন। প্রতিবার সাজেন জানিয়েছেন যে, তিনি একজনের বাগদত্তা। কিন্তু এতেও থেমে থাকেন নি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন। বরং আরও অশ্লীল যৌনাবর্তা পাঠিয়েছেন তিনি।  

No comments:

Post a Comment