Monday, February 1, 2016

কাজ করুন বা না করুন, নাগরিকরা মাসে পাবেন ১৭০০ পাউন্ড ভাতা

কাজ করুন বা নাই করুন। মাসে মাসে সরকার আপনাকে দেবে ১৭০০ পাউন্ড। এটা হবে আপনার হাত খরচ। এমন একটি প্রস্তাবের ওপর ভোট হবে সুইজারল্যান্ডে। যদি প্রস্তাবটি পাস হয় তাহলে বিশ্বে সুইজারল্যান্ডই হবে জাতীয় পর্যায়ে নাগরিকদের এমন আর্থিক সুবিধা দেয়া প্রথম দেশ। লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে। বলা হয়েছে, ওই প্রস্তাব অনুযায়ী প্রতিজন নাগরিককে মাসে ২৫০০ সুইস ফ্রাঙ্ক দেয়ার কথা বলা হয়েছে। যা মাসে ১৭০০ পাউন্ডের সমান। এমন প্রস্তাবের ওপর ভোটাভুটির প্রথম দেশও সুইজারল্যান্ড। তবে এমন ধারণার পক্ষে ডান বা বাম ঘরানার রাজনীতিবিদদের কাছে থেকে পাওয়া যায় নি ইতিবাচক সাড়া। এমন ধারণা মাথায় আসে একদন বুদ্ধিজীবির। তারা এমন প্রস্তাব করার পর কেন্দ্রীয় সরকার তা অনুমোদন করে ভোটে দিচ্ছে। এ প্রস্তাব অনুযায়ী প্রতিটি শিশু মাসে পাবে ৬৫০ ফ্রাঙ্ক বা ৪৩০ পাউন্ড। এ বিষয়ে একটি জরিপ পরিচালনা করেছে ডেমেস্কোপ ইন্সটিটিউট। তাতে দেখা গেছে, বেশির ভাগ সুইস নাগরিক প্রস্তাবের পক্ষে। তাদেরকে সরকার এমন আর্থিক নিশ্চয়তা দিলেও তারা যার যার কাজ চালিয়ে নিতে চান। যে চাকরি খুঁজছেন তিনি চাকরি খুঁজেবেন। তবে শতকরা ২ ভাগ মানুষ বলেছেন, তারা এমন সুবিধা পেলে কাজ করা বন্ধ করে দেবেন। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে সেদেশের সরকারকে বছরে ২০৮০০ কোটি ফ্রাঙ্ক বা ১৪৩০০ কোটি পাউন্ড ব্যায় করতে হবে।

No comments:

Post a Comment