ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুর্বৃত্তের হামলায় উপজেলা
কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম চৌধুরীসহ তিনজন আহত হয়েছে। অন্যারা হলেন, তার
স্ত্রী রাবেয়া খাতুন, গৃহকর্মী বিমল রায়। তাদের মধ্যে বিমল ও গৃহকর্মী
বিমলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাবেয়া খাতুন
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত
সাড়ে ৩টায় উপজেলার ভানোর ইউনিয়নের আলোক ছিপি গ্রামে এ ঘটনা ঘটে। ওই
ইউনিয়নের চেয়ারম্যান অপূর্ব কুমার রায় জানান, রাতে দুজন ধারালো অস্ত্র নিয়ে
বাড়িতে ঢুকে। এ সময় রাহিম দুর্বৃত্তদের মধ্যে একজনকে সনাক্ত করে ধরে ফেলে।
এসময় অপর জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপাতে থাকে। এতে রহিম, তার
স্ত্রী ও গৃহকর্মী বিমল আহত গয়। পরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বালিয়াডাঙ্গী
থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত
বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় মামলার
প্রস্তুতি চলছে। দোষীদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।
No comments:
Post a Comment