মেক্সিকোর একটি কারাগারে দাঙ্গা ও অগ্নিকান্ডে নিহত হয়েছে অন্তত ৫২ জন
বন্দি। এছাড়া আহত হয়েছে অন্তত ১২ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
কারাগারের দুই দল বন্দির মধ্যে সংঘর্ষ বাধলে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। মাত্র
চল্লিশ মিনিট ধরে চলা এ সংঘাতে ধারালো অস্ত্র, ব্যাট ও লাঠি ব্যবহার করে
বন্দিরা। এ খবর দিয়েছে বিবিসি। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ৫২ জন নিহত
হলেও, কোন বন্দি পালাতে পারেনি। মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসার সঙ্গে এ
বন্দিরা জড়িত। কারাগারেও আধিপত্য নিয়ে তাদের বিরোধ ছিল। বিরোধের জেরেই
রাতের আধারে একদল বন্দি অন্যদলের ওপর হামলে পড়ে। এক পর্যায়ে তাদেরই কেউ
কারাগারের গুদামে আগুণ লাগিয়ে দেয়। পুরো কারাগার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠলে,
সাধারণ বন্দিরা হুড়োহুড়ি শুরু করে। এতে বহু বন্দি নিহত হয়।
সংঘর্ষের খবর বাইরে ছড়িয়ে পড়লে বহু মানুষ কারাগারের বাইরে ভিড় জমায়। এদের মধ্যে বন্দীদের আত্মীয়স্বজনও ছিল। ক্ষুদ্ধ হয়ে অনেকে দীর্ঘসময় কারাগারের রাস্তা আটকে রাখেন। স্থানীয় প্রদেশের গভর্নর জেমি রড্রিগুয়েজ তবে জানিয়েছেন পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। তার দাবি, কেউ জেল থেকে পালাতে পারেনি। সংঘর্ষে আগ্নেয়াস্ত্রের ব্যবহারও হয়নি।

No comments:
Post a Comment