বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে নির্যাতনের পর এবার পুলিশের বিরুদ্ধে সিটি
করপোরেশনের এক কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশনের পরিচ্ছন্নতা-কর্মীদের পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ (৪০) আজ ভোরে
কর্মস্থলে যাওয়ার পথে পুলিশের বেধড়ক পিটুনির শিকার হয়েছেন বলে অভিযোগ
করেছেন। সকালে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
যান। বিকাশ চন্দ্র জানান, দয়াগঞ্জে নিজের বাড়ি থেকে সায়েদাবাদ এলাকায়
কর্মস্থলে যাওয়ার পথে ভোর সাড়ে পাঁচটার দিকে মীর হাজিরবাগ এলাকায় সাদা
পোশাকধারী চারজন পুলিশ তাকে থামার সংকেত দেন। তিনি ছিনতাইকারী ভেবে
মোটরসাইকেল ফেলে দৌড় দেন। পরে পুলিশ তাকে ধরে ফেলে। তিনি পরিচয় দেওয়ার পরও
পুলিশ তাকে বেধড়ক মারধর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ওসি অবনীশঙ্কর কর বলেন, পুলিশ সদস্যরা অন্যায়ভাবে যদি কাউকে মেরে থাকে বা দোষী সাব্যস্ত হয়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী পুলিশি নির্যাতনের শিকার হন। যা গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওই ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারকে প্রত্যাহার করে নেয়া হয়। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য আইজিপিকে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

No comments:
Post a Comment