লক্ষ্মীপুর শহরের রহমতখালী খালের রেহানউদ্দিন ভূইঁয়া ঈদগাঁও এলাকা থেকে
নিখোঁজের তিনদিন পর নির্মাণ শ্রমিক আবুল কালামের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল কালাম সদর উপজেলার চররুহিতা
গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। পুলিশ ও নিহতের আতœীয়স্বজন জানায়, দীর্ঘ ৬
মাস ধরে লক্ষ্মীপুর শহরের রেহান উদ্দিন ভূইঁয়া সড়কের সাজিদ মঞ্জিল নামে
একটি ভবনের নির্মান শ্র্রমিকের কাজ করে আসছে আবুল কালাম। গত মঙ্গলবার দুপুর
থেকে নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার কোন সন্ধান পায়নি তার পরিবার। এ ঘটনায়
বৃহস্পতিবার বিকেলে আবুল কালামের ছেলে সোহেল লক্ষ্মীপুর সদর থানায় একটি
সাধারন ডায়রী করেন। আজ শুক্রবার সকালে রহমতখালী খালে আবুল কালামের মরদেহ
ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ
করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়া হয় বলে অভিযোগ নিহতের স্বজনদের। সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূইঁয়া জানান, নিহত
শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
No comments:
Post a Comment