মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের ইনামুল ওরফে ইনামকে অস্ত্র ও
গুলিসহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে
তাকে আটক করা হয়। ইনাম এক সময় বেআইনী চরমপন্থি সংগঠন জুনযুদ্ধের সঙ্গে
সম্পৃক্ত ছিল বলে জানায় র্যাব। তিনি ইনাম জোড়পুকুরিয়া গ্রামের আহম্মদ আলীর
ছেলে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক মিঞা জানান, নিজ বাড়িতে ইনাম অস্ত্র নিয়ে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গতরাত দুইটার দিকে অভিযান চালানো হয়। এসময় একটি একনলা বন্দুক ও এর একটি গুলিসহ ইনামকে আটক করতে সক্ষম হয় র্যাবের টিম। বর্তমানে র্যাব ক্যাম্পে ইনামের জিজ্ঞাসাবাদ চলছে। সে এক সময় জনযুদ্ধের সক্রিয় সদস্য ছিল। তার নামে গাংনী থানায় সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের পুর্বক গাংনী থানার মাধ্যমে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান র্যাব কমান্ডার।

No comments:
Post a Comment