বলিউডে সানি লিওনের পথচলা বেশ কয়েক বছর হয়ে গেল। এরই মধ্যে তার অভিনীত
একাধিক ছবি মুক্তিও পেয়েছে। আজ মুক্তি পেলো তার অভিনীত নতুন ছবি
‘মাস্তিজাদে’। সানি এ পর্যন্ত বলিউডে যত ছবিতে অভিনয় করেছেন তার বেশিরভাগেই
নগ্নতা আর যৌনতায় ছড়াছড়ি ছিল। ‘মাস্তিজাদে’ কমেডি গল্পের হলেও এতে সানিকে
একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে। এসব দৃশ্যে অভিনয় করা এ নায়িকার জন্য কোনো
ব্যাপার নয়। কিন্তু হঠাৎ সানির মুখে ভিন্ন সুর। তিনি বলেছেন, ছবিটির শুটিং
চলাকালে বেশ অস্বস্তিতে ছিলেন। যেসব দৃশ্যে তাকে দেখা যাবে সবই নাকি তার
ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয়েছে। শুধু তাই নয়, ছবির সংলাপ নিয়েও রয়েছে তার
একাধিক অভিযোগ। সানির এসব কথায় অনেকটা অবাকই হয়েছেন সবাই। বিভিন্ন মহলে তার
এ বক্তব্য নিয়ে চলছে নানান কথাবার্তা। সমালোচকদের ভাষ্য, এতদিন যে সানিকে
পর্নো তারকা বলে জানতেন সবাই তার এত পরিবর্তন হলো কি করে। অনেকটা ভূতের
মুখে রাম নাম শোনার মতো। কিছুদিন আগে নিজেকে বদলাবেন বলে জানিয়েছিলেন সানি।
সাক্ষাৎকারে বলা সেসব কথা কি তারই ইঙ্গিত কিনা সে বিষয়েও মন্তব্য করছেন
অনেকে।
No comments:
Post a Comment