অস্কার জয়ী হলিউড অভিনেত্রী জেনিফার
লরেন্স বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন একাধিক ছবির কাজ নিয়ে। এসব ছবিতে
ভিন্ন ভিন্ন চরিত্রেই তাকে দর্শক আবিষ্কার করতে পারবেন। এর মধ্যে ‘এক্স
মেন’ সিরিজের পরবর্তী ছবিতেও অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘এক্স
মেন-এপোকালসি’। ছবিতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। মজার বিষয় হলো এ
ছবিতে তিনি অভিনয় করছেন তার সাবেক প্রেমিক নিকোলাস হন্টের বিপরীতে। প্রায়
তিন বছর পর তারা একে অপরের সঙ্গে কাজ করছেন। তবে দীর্ঘদিন পর হলেও তাদের
বেশ সাবলীল মনে হয়েছে। ছবির বাইরে কথাবার্তাও হয়েছে অনেক। তবে হঠাৎ করেই
পরিচালক ছবিতে একটি রগরগে দৃশ্য পরিকল্পনা করেন। নিজের পরিকল্পনার কথা
লরেন্স ও হন্টকে জানান। খুব সহজেই রাজি হয়ে যান তারা। অল্প মানুষের
উপস্থিতিতে অনেকটা গোপনেই ধারণ করা হয় এ দৃশ্য। বিছানার এ দৃশ্যে আবেদনময়ী
লরেন্সকে রোমান্স করতে দেখা যাবে হন্টের সঙ্গে। এ সময় লরেন্সের পরনে ছিল
শুধুমাত্র কালোরঙা অন্তর্বাস। তবে চমকদার বিষয় হলো, এক টেকেই নিজেদের এই
রোমান্সের দৃশ্যটি করে ফেলেছেন সাবেক এই প্রেমিক যুগল। তাদের দেখে মনে
হচ্ছিল পর্দার জন্য নয়, বাস্তবেই বুঝি একে অপরের সঙ্গে রোমান্স করছেন তারা।
বিষয়টি নিয়ে পরিচালক বেশ খুশি। এদিকে সর্বশেষ ২০১১ সালে ‘এক্স মেন’ ছবিতেই
একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। এ বিষয়ে জেনিফার লরেন্স বলেন,
হন্টের সঙ্গে এখন আমার সম্পর্ক না থাকলেও সে আমার খুব ভাল বন্ধু। তার সঙ্গে
প্রতিটি বিষয়ে আমার বোঝাপড়া ভাল। এ কারণে রোমান্সের দৃশ্য করতে কোন
অসুবিধা হয়নি। বরং খুব সহজেই দৃশ্যটি ওকে হয়েছে। আশা করছি এবারের ‘এক্স
মেন’ সিরিজের ছবিটিও দর্শকরা ভালভাবেই উপভোগ করবেন।

No comments:
Post a Comment