‘হিম্মতওয়ালা’, ‘হামসকলস’ ও
‘এন্টারটেইনমেন্ট’ ছবিগুলোর মাধ্যমে বলিউড অভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন
তামান্না ভাটিয়া। এসব ছবিতে সিনিয়র ও গুণী অভিনেতাদের সঙ্গেই জুটিবদ্ধ হয়ে
কাজ করতে দেখা গেছে তাকে। তবে সবচেয়ে সফলতা তিনি পেয়েছেন ‘এন্টারটেইনমেন্ট’
ছবির মধ্য দিয়ে। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন
তামান্না। অভিনয়ের পাশাপাশি তার আবেদনময়ী রূপ দর্শকদের মুগ্ধ করে। ছবিটি
দারুণ ব্যবসা সফলতাও অর্জন করে। এদিকে এ ছবির পর পরই তামান্নাকে ভবিষ্যতের
স্টার অব বলিউড হিসেবে আখ্যায়িত করেন তিনি। তখনই অক্ষয় ঘোষণা দিয়েছিলেন তার
প্রোডাকশনের পরবর্তী ছবিতে তামান্না আসছেন নায়িকা হয়ে। কথা রেখেছেন অক্ষয়।
এরই মধ্যে নাম না ঠিক হওয়া নতুন ছবিতে তামান্নাকে চুক্তিবদ্ধ করেছেন।
প্রযোজনার পাশাপাশি ছবির প্রধান চরিত্রে অভিনয়ও করবেন এ অভিনেতা। তবে এ
ছবিতে আগের চেয়েও বেশি আবেদনময়ীরূপে তামান্নাকে দেখা যাবে। এমনটাই
জানিয়েছেন অক্ষয়। আগামী মাস থেকে কমেডি-রোমান্টিক এ ছবির শুটিং শুরু হতে
যাচ্ছে।
এ
বিষয়ে অক্ষয় জানান, আমার মনে হয় বলিউডের সবচেয়ে হট অভিনেত্রী এখন
তামান্না। এটা যে কেউ আমার সঙ্গে একমত হবেন। এদিকটা বিবেচনা করেই তাকে
উপস্থাপন করা হবে। দর্শক এ ছবিতে ব্যাপক খোলামেলা তামান্নাকে আবিষ্কার করতে
পারবেন। এ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আনন্দিত তামান্নাও। এই মধ্যে ছবিতে
অভিনয়ের প্রস্তুতি শুরু করেছেন তিনি। এ বিষয়ে মিডিয়াকে তামান্না বলেন,
অক্ষয় কুমারের মতো বড় অভিনেতার সঙ্গে দ্বিতীয়বারের মতো অভিনয় করতে যাচ্ছি।
এটা আমার জন্য পরম একটি পাওয়া। নিজের শতভাগ দিয়েই এখানে কাজ করার চেষ্টা
থাকবে। আবেদন নিয়ে উপস্থিতির পাশাপাশি এখানে অভিনেত্রী হিসেবে নিজেকে
প্রমাণেরও সুযোগ রয়েছে। তাই এ সুযোগটা আমি পুরোপুরি কাজে লাগাতে চাই।

No comments:
Post a Comment