Saturday, December 19, 2015

রাবিতেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সুতরাং আগামী শিক্ষাবর্ষে ২০১৬ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থীরাই শুধু অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেয়া হয়।

No comments:

Post a Comment