Saturday, December 19, 2015

আলোচিত অভিনেত্রী ও মডেল বিব্রত কিম কারদাসিয়ান


চলতি বছরেই আলোচিত অভিনেত্রী ও মডেল কিম কারদাসিয়ান বিয়ে করেছেন জনপ্রিয় র‌্যাপার কেনি ওয়েস্টকে। বিয়ের পর বেশ ভালভাবেই চলছিলো তাদের সংসার। কাজের বাইরে একে অপরকে সময় দেয়ারই চেষ্টা করেন তারা। তবে হঠাৎ করেই তাদের সংসারে যেন দেখা দিলো এক বিপত্তি। ঘটনাটি ঘটেছে সম্প্রতি। স্ত্রী কিম কারদাসিয়ানের নগ্ন ছবি কেনি আবিষ্কার করেছেন অনলাইনে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন কেনি ওয়েস্ট ও কিম। স্ত্রীর এরকম নগ্ন ছবি দেখে অবাক না হয়ে পারেননি কেনি। এটি কিম কারদাসিয়ানের নিজের তোলা একটি সেলফি, যেখানে কোন ধরনের কাপড় পরেননি তিনি। এ ছবিটি অবশ্য কিমের মোবাইল ফোনেই তোলা ছিল। কিন্তু ছবিটি কোথাও প্রকাশ করেননি তিনি। ধারণা করা হচ্ছে, ফোন হ্যাকিং করে কিমের এ ছবিটি চুরি করে অনলাইনে ছড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু স্ত্রীর এমন নগ্ন ছবি কোনভাবেই মেনে নিতে পারছেন না কেনি। এরই মধ্যে ছবিটি ইন্টারনেটের বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্নজনের প্রশ্নের সম্মুখীনও হতে হচ্ছে কেনি ও কিমকে। বিষয়টি নিয়ে একাধিকবার কিমকে জিজ্ঞাসা করেছেন কেনি। কিন্তু কিম নিজেও অবাক কিভাবে তার এই নগ্ন সেলফি প্রকাশ হয়ে গেলো! ৩৩ বছর বয়সী কিম কারদাসিয়ান বিষয়টি স্বামী কেনিকে বোঝানোরও  চেষ্টা করছেন। এ বিষয়ে তিনি সরাসরি মিডিয়াকে বলেন, একজনের ফোন হ্যাকিং করে তার ব্যক্তিগত ছবি প্রকাশটা আইনত দণ্ডনীয় অপরাধ। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমার সঙ্গে এটা ঘটলো, যা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমি আইনি লড়াইয়ে যাবো। যে এ কাজটি করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন পরবর্তীতে এরকম কাজ আর কেউ না করতে পারে।

No comments:

Post a Comment