
- শিহাব ইকবাল
শান্তিতে
নোবেলের এ কেমন রুচি
?
মননের নেতা হন হননের দোষী !
শিশুদের হত্যায় আপনি কি খুশি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !
মননের নেতা হন হননের দোষী !
শিশুদের হত্যায় আপনি কি খুশি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !
জীব
হত্যা মহাপাপ-আছে ত্রিপিটকে
,
নরহত্যা করে কেন আপনার লোকে ?
মানুষ কি জীব নয় ? ভাবি আজ বসি !
জবাব দিতেই হবে অং সান সুচি !
নরহত্যা করে কেন আপনার লোকে ?
মানুষ কি জীব নয় ? ভাবি আজ বসি !
জবাব দিতেই হবে অং সান সুচি !
অহিংসার
চেতনায় দীক্ষিত যদি ,
মুমিনের রক্তে কেন বহে নদী ?
আমরা কি এভাবেই শান্তিকে খুঁজি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !
মুমিনের রক্তে কেন বহে নদী ?
আমরা কি এভাবেই শান্তিকে খুঁজি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !
মানুষেরা
ভাই ভাই-আপনারা বলেন
!
কেন তবে নির্দয় কূটচালে চলেন ?
আমরা কি এটাকেই ' সভ্যতা ' বুঝি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !
কেন তবে নির্দয় কূটচালে চলেন ?
আমরা কি এটাকেই ' সভ্যতা ' বুঝি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !
বুলি
বেশ ফুটছিল মানবের প্রেমে
,
হঠাতই আটকালো দানবের ফ্রেমে !
এটাই কি আপনার নোবেলের পুঁজি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !
হঠাতই আটকালো দানবের ফ্রেমে !
এটাই কি আপনার নোবেলের পুঁজি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !
No comments:
Post a Comment