সংবিধান
ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও
বহির্বিশ্বের হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার কক্সবাজারের রামু সেনানিবাসে সেনা
সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। তিনি
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, চৌকস ও সুশৃঙ্খল সেনা সদস্যদের দেশের যে কোনো
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন। সশস্ত্রবাহিনীর সদস্যরা
ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারসপরিক বিশ্বাস, সহমর্মিতা,
ভ্রাতৃত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ কর্তব্য পালন করে
যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করেন, সেনাবাহিনীর উন্নয়নে
যে রূপরেখা প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়নে ও উন্নয়নের ধারাকে অব্যাহত
রাখতে সরকার বদ্ধপরিকর। এর আগে প্রধানমন্ত্রী সকাল ১১টা ২০ মিনিটে রামু
সেনানিবাসে হেলিকপ্টারে পৌঁছান। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে
সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক ও ১০ পদাতিক ডিভিশনের
জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান তাকে অভ্যর্থনা জানান। এরপর
তিনি রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের অধীনস্ত ২ পদাতিক ব্রিগেডসহ ৭টি
ইউনিটির পতাকা উত্তোলন করেন। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে
রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। প্রধানমন্ত্রী রামু সেনানিবাসে নির্মাণাধীন
বীর নরনী নামে একটি সড়ক, ১০ পদাতিক ডিভিশনের স্মৃতির স্মারক অজেয়, বীরাঙ্গন
নামের মাল্টিপারপাস শেড, মাতামুহুরি নামের কমেপাজিট ব্যারাকের উদ্বোধন ও
চারটি এসএম ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর
নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিকী,
মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, সংসদ সদস্যসহ,
অসামরিক অতিথিবৃন্দ ও সকল স্তরের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment