ভারতের বেঙ্গালুরুতে এক তাঞ্জানিয়ান নারীর ওপর হামলার ঘটনায় নিন্দা
জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দেশটিতে
পড়াশুনারত আফ্রিকান শিক্ষার্থীদের নিরাপত্তার ইস্যু নিয়ে উচ্চ পর্যায়ের
একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। শিগগিরই বেঙ্গালুরুতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের
পাঠানো হবে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন। ভারতে নিযুক্ত
তাঞ্জানিয়ার হাই কমিশনার জন কিগাজি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ভারতে
বসবাসরত আফ্রিকানদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি
আহ্বান জানিয়েছেন তিনি। হামলার ঘটনায় সরব হয়েছে বলিউডও। বলিউড তারকা হৃতিক
রোশন, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা সহ অনেকেই নিন্দা জানিয়েছেন এ ঘটনার। এ
খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশন্সের এক সদস্য ও তাঞ্জানিয়ার হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দলটির সঙ্গে বেঙ্গালুরু সফরে যাবেন। হাই কমিশনার কিগাজি হামলার ঘটনাকে ‘বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেছেন। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, আমরা ২০০ বছর বর্ণবাদী বৈষম্যমূলক শাসনের কবলে ছিলাম। এখন এ ভারতই যদি বর্ণবাদী বৈষম্য বজায় থাকে, তবে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। কর্ণাটক সরকারের কাছে এ ঘটনায় প্রতিবেদন চেয়েছে ন্যাশনাল কমিশন ফর ওইমেন। এছাড়া কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীও তার দলের রাজ্য শাখার নেতৃত্বাধীন রাজ্য সরকারের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ একে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। তবে তিনি ভারতে আফ্রিকান শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সব পদক্ষেপ গ্রহণ এবং তাঞ্জানিয়ার ওই নারীকে নগ্ন করে লাঞ্ছিত করার ঘটনায় পূর্ণ আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গিকার ব্যক্ত করেন।

No comments:
Post a Comment