প্রশ্নপত্র ফাঁসের গুজবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটডে ম্যানেজমেন্ট
ট্রেইনি অফিসার (এমটিও) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা এক ঘণ্টার এই লিখিত পরীক্ষা হওয়ার কথা
ছিল। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে এসএমএস করে আবেদনকারীদের পরীক্ষা
স্থগিতের বিষয়টি জানানো হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সালেহীন
গণমাধ্যমক বলেন, অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার
নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, সাড়ে সাত
হাজারের বেশি চাকরিপ্রত্যাশী ওই পদে আবেদন করেছিলেন। বাংলাদেশ ইন্সটিটিউট
অব ব্যাংক ম্যানেজেমেন্ট (বিআইবিএম) এই পরীক্ষা আয়োজনের দায়িত্বে রয়েছে।
No comments:
Post a Comment