চার ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু
হয়েছে। সকাল থেকে দুই দফায় যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুর থেকে ঢাকাগামী
একতা এক্সপ্রেস ট্রেন বিকল হয়ে পড়ায় পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহের সঙ্গে ঢাকার
রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল ৮টার দিকে মহানগরের সালনা মিরেরগাঁও
এলাকায় একই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আড়াই ঘন্টার জন্য রেল যোগাযোগ বন্ধ
থাকে। এরপর গাজীপুরের জয়দেবপুরে দ্বিতীয় দফায় ফের একই ট্রেনের ইঞ্জিন বিকল
হওয়ায় ট্রেনের ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ হয়।
দুই দফা বিপর্যয়ের কারণে দুর্ভোগে পড়েন দুইদিকে আটকা পড়া যাত্রীরা। বেলা
১টার দিকে বিকল ট্রেনের ইঞ্জিন মেরামত করা হলে পুনরায় ট্রেন চলাচল
স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, শুক্রবার সকাল ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটির একটি বগির স্প্রিং খুলে যায়। এ অবস্থা চলাচল বিপদজনক হওয়ায় চালক ট্রেনটি সালনা মিরেরগাঁও এলাকায় থামিয়ে দেয়। ফলে পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনের ত্রুটি মেরামতের জন্য রেলওয়ের যন্ত্র বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১০টায় মেরামত কাজ সম্পন্ন করে ট্রেনটি চালু করে আস্তে আস্তে চালিয়ে জয়দেবপুর পর্যন্ত আসার পর স্টেশনে ঢোকার আগে সোয়া ১১ টায় আবারো ট্রেনটি বিকল হয়ে গিয়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় জয়দেবপুর জংশনে রাজশাহীগামী ধুমকেতু ট্রেন, টঙ্গী জংশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, মৌচাক স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। মেরামত শেষে একতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওয়ানা হলে বেলা ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

No comments:
Post a Comment