চীনের নৌবাহিনীর তিনটি জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে। গাইডেড
মিশাইল ফ্রিগেট-সংযুক্ত লিউঝোউ, সান্যা এবং সাপ্লাই জাহাজ কিংঘাইহু পাঁচ
দিনের শুভেচ্ছা সফরে বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। চীনের কম্যুনিস্ট
পার্টির আনুষ্ঠানিক পত্রিকা পিপলস ডেইলি এ খবর দিয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর
জাহাজ ঈসা খাঁর ক্যাপ্টেন কমোডোর এম রাশেদ আলি সহ উর্ধ্বতন নৌ কর্মকর্তারা
চীনা জাহাজকে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশে বসবাসরত বহু চীনা নাগরিক
সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় চীনা টাস্কফোর্সকে
অভ্যর্থনা জানায়। এ সময় এক বিবৃতিতে বলা হয়, এ সফরের ফলে উভয় দেশের
নৌবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ স¤পর্ক আরও জোরদার হবে। অনুষ্ঠানে উপস্থিত
চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেন, এ সফরের মাধ্যমে চীন ও বাংলাদেশের
বন্ধুত্বও আরও নিবিড় হবে।
No comments:
Post a Comment