Tuesday, December 15, 2015

প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির অলিউর

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমানের প্রার্থিতা বৈধতা ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টে এক রিট পিটিশনের ভিত্তিতে বিজ্ঞ আদালত মেয়র প্রার্থী অলিউর রহমানের প্রার্থিতা বাতিল-সংক্রান্ত শুনানি শেষে তার মেয়র পদের প্রার্থিতা বৈধতা ঘোষণা করেছেন। ফলে আজ (গতকাল) থেকে ধানের শীষ প্রতীকে অলিউর রহমানের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। উল্লেখ্য, বিএনপির প্রার্থী অলিউর রহমানের মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর রিটার্নের রসিদের কপি না থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষের কাছে বিএনপির মেয়র প্রার্থী আপিল করলে গত শুক্রবার আপিলটি খারিজ হয়ে যায়। শেষমেশ হাইকোর্টের শরণাপন্ন হন মেয়র প্রার্থী অলিউর রহমান। এদিকে অলিউর রহমানের প্রার্থিতা ফিরে পাওয়াতে জেলাজুড়ে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

No comments:

Post a Comment