Saturday, December 19, 2015

সানির 'ওয়ান নাইট স্ট্যান্ড', অতঃপর...

মাত্র একদিনের আলাপ। আর তাতেই সম্পর্ক গড়িয়ে গেল একেবারে বিছানা পর্যন্ত! সূর্য উঠলেই আবার দু'জনার দু'টি পথ দু'টি দিকে বেকে যাওয়া। বিষয়টা হয়ত অন্য কারও ক্ষেত্রে হলে অসম্ভব বলা যেত। কিন্তু এ যে সানি লিওন। তাই হয়ত এটাকে মেনে নিতে কারও কষ্ট হচ্ছে না। তবে ঘটনাটা বাস্তবে নয়, সিনেমায়। এমনই বিষয়বস্তু নিয়ে আসছে পরিচালক জাসমিন ডিসুজার আপকামিং সিনেমা 'ওয়ান নাইট স্ট্যান্ড'। আর এই সিনেমাটিতে অভিনয় করছেন সাবেক পর্নো তারকা ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওন। সিনেমায় সানিকে দেখা যায় ভিন্ন ধাচের এক চরিত্রে। পুরুষদের সঙ্গে একদিনের আলাপ, কথাবার্তা, একসঙ্গে খাওয়া আর এসবের মাধ্যমে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। সেই ঘনিষ্ঠতার কোনো নির্দিষ্ট গণ্ডি নেই, এক রাতের জন্য সাথী হয়ে যাওয়া অজানা-অচেনা দুটি মানুষর। কোনো দায়বদ্ধতা নেই, প্রতিশ্রুতি নেই, আছে শুধু শারীরিক চাহিদা মেটানোর পালা। পরদিন থেকে আবার তারা অজানা, কোনোদিনও আবার দেখা হবে কিনা সেটাও জানা নেই। এমন ঘটণাপ্রবাহ নিয়েই 'ওয়ান নাইট স্ট্যান্ড'। এই সিনেমার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সানি জানিয়েছেন, 'হ্যাঁ, সিনেমায় আমি একসময় ওয়ান নাইট স্ট্যান্ড করেছি, কিন্তু তখন আমি একা ছিলাম। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মেয়েই আছে যারা ওয়ান নাইট স্ট্যান্ড করে, কিন্তু সবার সামনে এটা বলার ক্ষমতা তাদের নেই।'

No comments:

Post a Comment