
ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টপকে গেলেন সেক্স বোম সানি লিওন। এ বছর
অনলাইন সার্চ ইঞ্জিনে ভারতে যতগুলো নাম খোঁজা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি
সার্চ করা হয়েছে সানি লিওনের নাম। এর পরে রয়েছেন নরেন্দ্র মোদি। পর্নো
তারকা থেকে বলিউডে দাপটের সঙ্গে বিচরণ করছেন সানি লিওন। কোটি কোটি যুবকের
হৃদয়ে ঝড় তোলা এই অভিনেত্রীকে তাই সবচেয়ে বেশি মানুষ গুগল ইন্ডিয়ায় খোঁজ
করেছেন। এত বেশি মানুষ বলিউডের সুপার স্টার সালমান খান, কাটরিনা কাইফ,
দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, প্রিয়াংকা চোপড়া বা শাহরুখ খানকে খোঁজেননি এ
বছর। পর্নো দুনিয়া থেকে বলিউডে পা বাড়িয়ে তিনি যে মাত্রা যোগ করেছেন তাতে
রাতারাতি তিনি বিখ্যাত হয়ে উঠেছেন। তাই তো বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠান,
কোম্পানি কোটি কোটি রুপি পকেটে নিয়ে ঘুরছে তার পেছনে। কিন্তু যাদের সেই
অর্থ নেই তারা ইন্টারনেটেই রগরগে এ অভিনেত্রীকে দেখে চোখ জুড়াচ্ছেন। গুগল
ইন্ডিয়া এবার ভারতে সবচেয়ে বেশি যেসব ব্যক্তিকে খোঁজা হয়েছে তাদের বছর
শেষের একটি তালিকা করেছে। সেখানে এক নম্বর অবস্থানে রয়েছেন সানি লিওন। তার
অভিনীত রাগিনি এমএমএস-২ সৃষ্টি করেছে তোলপাড়। এতে ‘বেবি ডল’ গানে তাকে দেখা
গেছে বিবস্ত্র অবস্থায় বিভিন্ন দৃশ্যে। গুগল ইন্ডিয়ায় সবচেয়ে বেশি সার্চ
করা হয়েছে এ রাগিনি এমএমএস-২ ছবি। এ নিয়ে তিনবার একটানা এ তালিকার এক নম্বর
দখল করে রেখেছেন সানি লিওন। এর আগে ২০১২ ও ২০১৩ সালে তিনি শীর্ষ আসনে
ছিলেন। এ নিয়ে তিনি এবার হ্যাটট্রিক করলেন। তারপরে অর্থাৎ তালিকায় দুই
নম্বর অবস্থানে রয়েছেন ভারতে চমক সৃষ্টি করা রাজনীতিক প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। গত বছর দুই নম্বরে ছিলেন অভিনেতা সালমান খান। কিন্তু এবার
তিনি এক ধাপ নেমে তিন নম্বরে স্থান পেয়েছেন। তিন নম্বর থেকে এক ধাপ নেমে
চারে রয়েছেন কাটরিনা কাইফ। দীপিকা পাড়ুকোনে রয়েছেন পাঁচ নম্বরে।


No comments:
Post a Comment